১১৪টি সূরার মধ্যে ১০৮ নম্বর

সূরা আল-কাউসার পরিচিতি

আল-কাউসার পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ১০৮ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ৩। এটি মুসহাফের ৬০২ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

سورةالكوثر১০৮

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
৩
শব্দ
১০
পারা
৩০৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৬০২৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
০:১৭মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৬০২ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

১-৩ নং আয়াতের তাফসীরমুসনাদে আহমদে হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। হঠাৎ মাথা তুলে হাসিমুখে তিনি বললেন অথবা তার হাসির কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ “এই মাত্র আমার উপর একটি সূরা অবতীর্ণ হয়েছে। তারপর তিনি বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়ে সূরা কাওসার পাঠ করলেন। তারপর তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেনঃ “কাওসার কি তা কি তোমরা জান?” উত্তরে তারা বললেনঃ “আল্লাহ এবং তাঁর রাসূলই (সঃ) ভাল জানেন।” তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “কাওসার হলো একটা জান্নাতী নহর। তাতে বহু কল্যাণ নিহিত রয়েছে। মহামহিমান্বিত আল্লাহ আমাকে এটা দান করেছেন। কিয়ামতের দিন আমার উম্মত সেই কাওসারের ধারে সমবেত হবে। আসমানে যতো নক্ষত্র রয়েছে সেই কাওসারের পিয়ালার সংখ্যাও ততো। কিছু লোককে কাওসার থেকে সরিয়ে দেয়া হবে তখন আমি বলবো: হে আমার প্রতিপালক! এরা আমার উম্মত!” তখন তিনি আমাকে বলবেনঃ “তুমি জান না, তোমার (ইন্তেকালের) পর তারা কত রকম বিদআত আবিষ্কার করেছে!” হাদীস শরীফে রয়েছে যে, সেই কাওসারের দুটি ধারা আকাশ থেকে অবতরণ করবে।সুনানে নাসাঈতে রয়েছে যে, এ ঘটনা মসজিদে নববীতে (সঃ) ঘটেছে। এজন্যেই অধিকাংশ কারী বলেন যে, এ সূরা মদীনায় অবতীর্ণ হয়েছে।

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
৪টি শব্দ
১০৮:৩
সংক্ষিপ্ততম আয়াত
৩টি শব্দএবং আরও ১টি
১০৮:১

যেভাবে শুরু

১০৮:১

إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ

আমি তোমাকে (হাওযে) কাওসার দান করেছি।

Taisirul Quran

যেভাবে শেষ

১০৮:৩

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ

(তোমার নাম-চিহ্ন কোন দিন মুছবে না, বরং) তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন- নির্মূল।

Taisirul Quran