যেভাবে শুরু
১১২:১قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়,
১১৪টি সূরার মধ্যে ১১২ নম্বর
আল-ইখলাস পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ১১২ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ৪। এটি মুসহাফের ৬০৪ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।
Tafseer ibn Kathir
এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ
মুসনাদে আহমদে হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) হতে বর্ণিত আছে যে, মুশরিকরা নবী করীম (সঃ) কে বললোঃ “হে মুহাম্মদ (সঃ)! আমাদের সামনে তোমার প্রতিপালকের গুণাবলী বর্ণনা কর।" তখন আল্লাহ তা'আলা (আরবি) এ সূরাটি শেষ পর্যন্ত অবতীর্ণ করেন।(আরবি) শব্দের অর্থ হলো যিনি সৃষ্ট হননি। এবং যার সন্তান সন্ততি নেই। কেননা, যে সৃষ্ট হয়েছে সে এক সময় মৃত্যুবরণ করবে এবং অন্যেরা তার উত্তরাধিকারী হবে। আর আল্লাহ তা'আলা মৃত্যুবরণও করবেন না এবং তাঁর কোন উত্তরাধিকারীও হবে না। তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউই নেই। (ইমাম তিরমিযী (রঃ), ইমাম ইবনে জারীর (রঃ) ইমাম ইবনে আবী হাতিমও (রঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিযী (রঃ) এটাকে সহীহ বলেছেন)হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, একজন বেদুইন নবী করিমের (সঃ) নিকট এসে বলেঃ “আমার সামনে আপনার প্রতিপালকের গুণাবলী বর্ণনা করুন!” তখন আল্লাহ তাআলা (আরবি) সূরাটি অবতীর্ণ করেন। [এ হাদীসটি বর্ণনা করেছেন হাফিয আবু ইয়ালা মুসিলী (রঃ)] অন্য এক রিওয়াইয়াতে আছে যে, কুরায়েশদের প্রশ্নের জবাবে আল্লাহ তা'আলা এ সূরাটি নাযিল করেন।হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “প্রত্যেক জিনিষেরই নিসবত বা সম্বন্ধ রয়েছে, আল্লাহর নিসবত হলো(আরবি) এবং তাকেই বলা হয় যিনি অন্তসারশূণ্য নন।”
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়,
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ
তাঁর সমকক্ষ কেউ নয়।