১১৪টি সূরার মধ্যে ৮৫ নম্বর

সূরা আল-বুরুজ পরিচিতি

আল-বুরুজ পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ৮৫ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ২২। এটি মুসহাফের ৫৯০ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

سورةالبروج৮৫

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
২২
শব্দ
১০৯
পারা
৩০৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৫৯০৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
২:৪৯মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৫৯০ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) ইশার নামাযে (আরবি) এবং (আরবি) এই সূরা দু’টি পাঠ করতেন। (এ হাদীসটি মুসনাদে আহমদে বর্ণনা করা হয়েছে)হযরত আবু হুরাইরা (রাঃ) হতেই বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সঃ) ইশার নামাযে (আরবি) এর এই সূরাগুলো পাঠ করার নির্দেশ দিয়েছেন। (এ হাদীসটিও ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন)১-১০ নং আয়াতের তাফসীরবুরুজের অর্থ হলো বড় বড় নক্ষত্র। হযরত মুজাহিদ (রঃ) হতে বর্ণিত আছে যে, বুরুজ ওকে বলা হয় যেখানে হিফাযতকারী অবস্থান করেন। ইয়াহ্ইয়া (রঃ) বলেন যে, এটা হলো আসমানী মহল। মিনহাল ইবনে আমর (রঃ) বলেন যে, এর অর্থ হলোঃ উত্তম কারুকার্য সম্পন্ন আকাশ। ইবনে জারীর (রঃ) বলেন যে, এর অর্থ হলোঃ সূর্য ও চন্দ্রের মনযিলসমূহ। এই মনযিলের সংখ্যা বারো। প্রতি মনযিলে সূর্য এক মাস চলাচল করে এবং চন্দ্র ঐ মনযিলসমূহের প্রত্যেকটিতে দু’দিন ও এক তৃতীয়াংশ দিন চলাচল করে। এতে আটাশ দিন হয়। আর দু'রাত পর্যন্ত চন্দ্র গোপন থাকে, আত্ম প্রকাশ করে না। হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেনঃ (আরবি) দ্বারা কিয়ামতের দিনকে বুঝানো হয়েছে। (আরবি) হলো জুমআ'র দিন। যেসব দিনে সূর্য উদিত ও অস্তমিত হয় সেগুলোর মধ্যে উন্নত ও শ্রেষ্ঠ দিন হলো এই জুমআর দিন। এই দিনের মধ্যে এক ঘন্টা সময় এমন রয়েছে যে, ঐ সময়ে বান্দা যে কল্যাণ প্রার্থনা করে তা কবুল হয়ে যায়।

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
১৪টি শব্দএবং আরও ১টি
৮৫:১০
সংক্ষিপ্ততম আয়াত
২টি শব্দএবং আরও ২টি
৮৫:২

যেভাবে শুরু

৮৫:১

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ

শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের

Taisirul Quran

যেভাবে শেষ

৮৫:২২

فِى لَوْحٍ مَّحْفُوظٍۭ

সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।

Taisirul Quran