১১৪টি সূরার মধ্যে ৯০ নম্বর

সূরা আল-বালাদ পরিচিতি

আল-বালাদ পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ৯০ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ২০। এটি মুসহাফের ৫৯৪ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

سورةالبلد৯০

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
২০
শব্দ
৮২
পারা
৩০৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৫৯৪৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
১:২৯মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৫৯৪ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

১-১০ নং আয়াতের তাফসীরসর্বশক্তিমান আল্লাহ্ এখানে জনবসতিপূর্ণ শান্তির সময়ের মক্কা মুআমার শপথ করছেন। তিনি শপথ করে বলেছেনঃ হে নবী (সঃ) এখানে একবার তোমার জন্যে যুদ্ধ বৈধ হবে, তাতে কোন পাপ বা অন্যায় হবে না। আর ঐ যুদ্ধে যা কিছু পাওয়া যাবে সেগুলো তোমার জন্যে শুধু ঐ সময়ের জন্যে বৈধ হবে। সহীহ্ হাদীসে এসেছে যে, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, এই বরকত পূর্ণ শহর মক্কাকে আল্লাহ্ তাআ’লা প্রথম দিন থেকেই সম্মানিত ও মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছেন। এই সম্মান ও মর্যাদা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কতকগুলো কাজ এখানে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। যেমন তথাকার কোন গাছ কাটা যাবে না, কোন কাঁটা উপড়িয়ে ফেলা যাবে না। আমার জন্যে শুধুমাত্র একটি দিনের এক নির্দিষ্ট সময়ের জন্যে বৈধ করা হয়েছিল, আজ আবার আমার জন্যেও নিষিদ্ধ সম্পর্কিত আদেশ পূর্বের মতই বলবৎ থাকবে। প্রত্যেক উপস্থিত ব্যক্তির দায়িত্ব হলো অনুপস্থিত লোকদের নিকট খবর পৌছিয়ে দেয়া।” একটি হাদীসে আছে যে, নবী করীম (সঃ) বলেছেনঃ “এখানে (মক্কায়) যুদ্ধ-বিগ্রহের বৈধতা সম্বন্ধে কেউ আমার যুদ্ধকে যুক্তি হিসেবে পেশ করলে তাকে বলে দিতে হবেঃ আল্লাহ্ তা'আলা তাঁর রাসূল (সঃ)-এর জন্য অনুমতি দিয়েছেন, তোমাদের জন্যে দেননি।”এরপর আল্লাহ্ তাআ'লা পিতা এবং সন্তানের শপথ করেছেন।

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
৯টি শব্দ
৯০:১৭
সংক্ষিপ্ততম আয়াত
২টি শব্দএবং আরও ২টি
৯০:৯

যেভাবে শুরু

৯০:১

لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ

(কাফিররা বলছে দুনিয়ার জীবনই সবকিছু) না, আমি এই (মক্কা) নগরের শপথ করছি (যে নগরে সকলেই নিরাপদ),

Taisirul Quran

যেভাবে শেষ

৯০:২০

عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ

তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন।

Taisirul Quran